শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে হামলায় দিগন্ত চালক আলী রাজ আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদা না দেওয়ায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের দিগন্ত পরিবহনের এক চালকে মারধোর করেছে নুরুল আমিন নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় চালক আলী রাজকে বানিয়াচং উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের আলী রাজ হবিগঞ্জ-বানিয়াচং লাইনে দিগন্ত পরিবহন (হবিগঞ্জ-ছ-১১-১২০) নং গাড়ীটি দীর্ঘ দিন ধরে চালিয়ে আসছে। কিন্তু সম্প্রতি বানিয়াচঙ্গের দত্তপাড়া গ্রামের আব্দুল আওয়ালের পুত্র নূরুল আমিন দীর্ঘ দিন ধরে তার কাছে চাঁদা দাবী করে আসছে। আলী রাজ চাঁদা দিতে অস্কীকার করলে নুরুল আমিন তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। এর প্রেক্ষিতে গতকাল উল্লেখিত সময়ে নুরুল আমিন বানিয়াচং বড় বাজার বাসষ্ট্যান্ড এলাকায় দিগন্ত চালক আলী রাজের উপর অর্তকিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আলী রাজকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com