মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে গাজা ভর্তি অটোরিক্সাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হোটেল আল-আমিন’র কাছে অভিযান চালিয়ে গাজাঁ ভর্তি অটোরিক্সা (সিএনজি) সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। গত মঙ্গলবার রাতে র‌্যাব-৯ সিলেটের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাজাঁ ভর্তি অটোরিক্সাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল, ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার আলা দাউদপুর গ্রামের জহুর আলীর ছেলে আব্দুর রহিম (৫০), কাজী মফিজুল ইসলামের ছেলে ফয়সাল মিয়া (২০) নোয়াগাও গ্রামের ইউনুছ মিয়ার ছেলে আমির হোসেন (২৮) শ্রীপুরের  ফায়েজ ভূইয়ার ছেলে শাহাদাৎ ভূইয়া (৩০), হাজীপুরের ময়না মিয়ার ছেলে মহরম আলী (৪২) ও নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের মহিউদ্দিনের ছেলে শফিক মিয়া (৩৫)। আটককৃতদের থানায় সোপর্দ করে। থানার ওসি তদন্ত কে. এম. আজমিরুজামান জানান এ ব্যাপারে র‌্যাব-৯’র এস.আই নজীর আহম্মদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং বুধবার সকালে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com