মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে অল্পের জন্য রক্ষা পেল পথচারীরা

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অল্পের জন্য রক্ষা পেল পথচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় দমকা হাওয়ায় পৌরসভার ল্যাম্পপোষ্ট ভেঙ্গে রাস্তার উপর পড়ে যাওয়ায় এ আশংকা দেখা দিয়েছিল। বৃষ্টির সময় ল্যাম্পপোষ্টটি ভেঙ্গে পড়ায় সড়কে সৃষ্টি হয় প্রচন্ড যানজট। আটকা পড়ে প্রায় শতাধিক গাড়ি। বাদ যায়নি আসামীদের বহনকৃত পুলিশের প্রিজন ভ্যানটিও। সরজমিনে দেখা যায়, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে শহরের বিভিন্ন দেয়াল, বিদ্যুতের খাম্বা, গাছের পাশাপাশি ল্যাম্পপোষ্টগুলোতে সাটানো হয়েছে বিভিন্ন পেষ্টুন। একেকটি ল্যামপোষ্টে ৭/৮টি করে পেষ্টুন। গতকাল বৃষ্টির সময় দমকা হাওয়ায় ওইসব পেষ্টুনসহ পৌরসভার ওই ল্যাম্পপোষ্টটি ভেঙ্গে পড়ে। পরে বৃষ্টি থেমে গেলে পৌর কর্মচারিরা ল্যামপোষ্টটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com