মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে পাচারকারী ও বাগান প্রহরীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে গাছ পাচারকারী ও বাগান প্রহরীদের মধ্যে সংঘর্ষে ৩ চা শ্রমিক আহত হয়েছে। সোমবার গভীর রাতে বাগানের জোয়ালভাংগা ফাড়ীর ৬ নং সেকশনে এই ঘটনা ঘটে। আহতদের চান্দপুর সেন্ট্রাল ও শমসেরনগর ক্যামিলিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় চা শ্রমিক ও আহত সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টায় গাছ কাটার জন্য একদল গাছ পাচারকারী সংঘবদ্ধ হয়ে চান্দপুর চা বাগানের জোয়াল ভাংগা ফাড়ীর ৬নং সেকশনে প্রবেশ করে গাছ কাটতে থাকে। এ সময় সেকশনে পাহারারত প্রহরীরা বাধা দিলে পাচারকারীদের সাথে বাগান প্রহরীদের সংঘর্ষ হয়। এতে পাচারকারীদের হামলায় বাগান প্রহরী রঘুনাথ কর্মকার (৫০), বিশ্ব মুন্ডা (২৫) বিশ্বেশর তন্তবায় (সন্তষ) (৩০) আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয় চা শ্রমিকরা পাচারকরীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ব্যপারে বাগান ব্যবস্থাপক শামীম হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাচারকারীদের সনাক্ত কারার চেষ্টা চলছে। কোন পাচারকারীর নাম পেলেই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com