মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নিন্দা হবিগঞ্জের এক শীর্ষ নেতা জাপা নেতা জালাল আহমেদকে গ্রেফতার করিয়েছেন

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল আহমেদকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করায় নিন্দা জানিয়েছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি। গতকাল এক বিবৃতিতে জেলা জাতীয় পার্টির সভাপতি এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন- হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ একজন স্বচ্ছ রাজনীতিবিদ। পাশাপাশি তিনি হবিগঞ্জ শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নে ৩ বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আগামীতেও তিনি মুরাদপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি কুচক্রীমহল ও হবিগঞ্জের একজন শীর্ষ নেতা এই মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করিয়েছেন। জালাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভূমিদস্যু ও চাঁদাবাজীর অভিযোগ হাস্যকর। এ ধরনের কার্জকলাপে তিনি জড়িত নন। তাই অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। অন্যতায় হবিগঞ্জে কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোসণা করা হবে।
বিবৃতে আরও স্বাক্ষর করেন- জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবিদুর রহমান, এডঃ জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, জাপা নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন চৌধুরী, নিজাম উদ্দিন সানু, হাজী আব্দুস সহিদ, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকসুদুজ্জামান খান, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, আজমিরীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি চৌধুরী আতাউর রব মসনু, সাধারণ সম্পাদক কাপ্তান সারওয়ার, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com