মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর বড়দলিয়া-জগদীশপুর প্রগতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হালচাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৭৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ যেভাবে চলছে মাধবপুর উপজেলার বড়দলিয়া-জগদীশপুর (বি-জে) প্রগতি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। ২০১২ সনে বিদ্যালয়টিকে সরকারীকরন করা হয়। ৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে সিএনজি যোগে নেয়াপাড়া যাওয়ার পথে বিদ্যালয়টির কথা মনে হতেই ভিতরে প্রবেশের উৎসাহ জাগে। সিএনজি থেকে নেমে একটু পথ হেটে বিদ্যালয়ে প্রবেশ করতেই মাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের দৌড়ে ক্লাস রোমে প্রবেশের দৃশ্য নজরে আসে। একজন মহিলাকে দেখা যাচ্ছে ছাত্র-ছাত্রীদের শ্রেণী কক্ষে প্রবেশে তাগিদ দিচ্ছেন। পরে জানা যায়, তিনি বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রৌশনারা চকদার। ৯টা ৪০ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করেন প্রধান শিক্ষক সুজিত কর্মকার। এর বেশ কিছু পরে বিদ্যালয়ে প্রবেশ করেন অপর দুই শিক্ষিকা। প্রধান শিক্ষক সুজিত কর্মকার জানান বিদ্যালয়ে অধ্যয়নরত ৪শতাধিক ছাত্রÑছাত্রীর জন্য বিদ্যালয়ে শিক্ষক রয়েছে মাত্র ৪জন। এ ৪জন শিক্ষক দিয়ে সঠিক ভাবে পাঠ দান করা কোন ক্রমেই সম্ভব হচ্ছেনা। প্রধান শিক্ষকের সাথে আলাপরত অবস্থায় সকাল ১০টার ৫/১০ মিনিট পরে শুকজাহান বেগম নামে এক অভিভাবক এসে এক রকম ধমকের সুরে প্রধান শিক্ষককে বলতে থাকেন এক দিনও শিশু শ্রেণীর ক্লাস হয়না, আমরা কেন শিশুদের স্কুলে পাঠাইতেছি। উনি প্রায় দেড় মিনিট ধমকিয়ে চলে গেলেন। পরে প্রধান শিক্ষক সুজিত কর্মকার শ্রেণী কক্ষ ঘুরে ঘুরে দেখান এবং তিনি সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন বিষয়টি ছাত্র-ছাত্রীদের মাধ্যমে নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com