মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিতের সমর্থনে মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ভুবিরবাক গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাজী মোঃ রফিক মিয়া। বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আবদুল মুকিত, ইউপি সদস্য আবদাল মিয়া, ডাঃ মোঃ শানুর মিয়া, আলহাজ্ব বশির মিয়া, যুবনেতা মোঃ নুরুজ্জামান, আনছার মিয়া, নজির মিয়া, রঞ্জু দেব, ওসমান মিয়া, বশির মিয়া, কিরণ সূত্রধর, মৌলদ মিয়া, কউছর আহমদ, জালাল মিয়া, ইয়াওর মিয়া, আবদুল মুহিত প্রমূখ।
সভায় বক্তারা এলাকার উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিতকে ৮ গ্রামের সমন্বয়ে আগামী নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। আয়োজিত সভায় মোঃ আবদুল মুকিত বলেন, এলাকার উন্নয়নে ঐক্যের বিকল্প নেই। ঐতিহ্যগত ভাবে ইউনিয়নের ৮গ্রাম খ্যাত জনপদে সম্প্রীতির পরিবেশ বিদ্যমান রয়েছে। কোন পেশী শক্তি যেন আমাদের ঐক্যে ফাঁটল ধরাতে না পারে। সেদিকে সকলকে সচেতন থাকতে হবে। তিনি ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনী কার্যক্রমের প্রতিশ্র“তি ব্যক্ত করেন। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com