মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে নববধূকে অপহরণের চেষ্টা ॥ সাবাজুল ইসলাম নামে এক যুবক জনতার হাতে আটক

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিনগর গ্রামে নববধূ সামিনা খাতুনকে অপহরণের সময় জনতা সাবাজুল ইসলাম সাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে নববধূ সামিনা খাতুন বাদী হয়ে সাবাজুল ইসলাম সাবু ও তার দু’সহযোগিকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটক সাবাজুল ইসলাম সাবুকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করেছে। সে জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের সুবিদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ জানায় রোববার রাতে উপজেলার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিনগর গ্রামের আশিক মিয়ার নববিবাহিতা স্ত্রী সামিনা খাতুন (২০) কে সাবাজুল ইসলাম সাবু ও তার দু’সহযোগি জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় জনতা সাবুকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তার অপর দু’সহযোগি উপজেলার কাউরা গ্রামের আতাউর রহমানের ছেলে ফয়সল (২৫) ও শাহজাহানের ছেলে জাহাঙ্গীর (২৫) পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মমিনুল ইসলাম জানান-গ্রেফতারকৃত আসামী সাবু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com