স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত পাড়ায় প্রকাশ্যে বিভিন্ন মাদক মামলার আলামত বিনষ্ঠ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকারের উপস্থিতিতে বিভিন্ন থানার জব্দকৃত ৫০ বোতল ভারতীয় বিদেশী হুইস্কি বিনষ্ঠ করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই ছবিদুর রহমানসহ অন্যান্য পুলিশ।