বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ থেকে ককটেল, জেহাদী বই লিফলেট ও মোটর সাইকেল উদ্ধার ॥ ৩ নেতা আটক ॥ নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৭৭৪ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি ॥ ৫টি কটটেল ও বিপুল পরিমাণ জেহাদী বইসহ শায়েস্তাগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী ইয়াছির আহমেদ ও শায়েস্তাগঞ্জ পৌর শিবিরের সেক্রেটারী হোসাইন এবং কর্মী আরিফকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা ও ডিবি পুলিশ শায়েস্তাগঞ্জ মনিকা সিলেমা হলের পাশে অবস্থিত দিগন্ত ডায়গনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পিছনে একটি ম্যাচে অভিযান চালায়। এ সময় ওই ম্যাচ থেকে ৫টি ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম, ১২টি মোবাইল, ১টি নম্বরবিহীন টিভিএস মোটর সাইকেল,  বিপুল পরিমাণ জেহাদী বই ও সরকারী বিরোধী লিফলেট উদ্ধার করে। এ সময় শায়েস্তাগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী ইয়াছির আহমেদ ও পৌর শিবিরের সভাপতি, সেক্রেটারীকে আটক করা হয়। পরে তাদের নিয়ে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে। এদিকে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীকে গ্রেফতার করে। গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে হবিগঞ্জ নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com