বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি মজিদ খানের নির্দেশে আজমিরীগঞ্জে বিপুল পরিমাণ মদ উদ্ধার ॥ ৪ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি মজিদ খানের নির্দেশে আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান মদ উদ্ধার করেছে। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। আজমিরীগঞ্জ পৌর এলাকার নয়ানগর মুচিবাড়ী এলাকা থেকে এ মদ উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের শাল্লা ও কিশোরগঞ্জের ইটনা উপজেলা ও পাহাড়পুর এলাকা এবং স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী চোলাই মদ পাচারের সময় গোপন সূত্রে বিসয়টি এমপি আব্দুল মজিদ খানের নজরে আসে। তিনি সাথে সাথে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএমকে অবহিত করেন। সাথে সাথে ওসি ওহিদুর রহমান ও এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশ মুচি বাড়িতে অভিযান চালিয়ে ২৩৮০ লিটার মদ উদ্ধার করেন। পরে মুচি বাড়ীতে অভিযানে উপজেলা চেয়ারম্যান আতর আলী, যুগ্ম সম্পাদক মনোয়ার আলী সহ স্থানীয় লোকজনের সহযোহিতায় ১০৬ ডাম চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এসময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে-শিবলু মিয়া (২৯), বাবু মিয়া (২৫), রবিচরন দাস (৩১) ও জয়রবি চরন (২৭)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com