বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহমেদের শ্বাশুড়ী রেজিয়া বেগম’র ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহমেদ এর শ্বাশুড়ী রেজিয়া বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গত ২৯ সেপ্টেম্বর রাতে তার বড় মেয়ের জামাতা শহরের পৌদ্দারবাড়ী এলাকার ছালেহ আহমেদের বাড়ীতে তিনি মারা যান। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বড়বাড়ী’র আব্দুস শহীদের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান। পরের দিন ৩০ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর উপজেলা জামে মসজিদে তার প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ’র খতিব মাওলানা গোলাম মোস্তফা নবী নগরী। উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুর রহমান আওয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, শিল্পকলার সাধারণ সম্পাদক শামীম আহমেদ, রাজিউড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, হাজী চেরাগ আলী, এডঃ আসাদুজ্জামান তারণ, শের আলী, রইছ আলী, আইয়ূব আলী, হাজী আম্বর আলী প্রমূখ। পরে তার গ্রামের বাড়ী উচাইল শাহী জামে মসজিদে দ্বিতীয় জানাযার নামায শেষে উচাইল শাহী জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com