শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এপিপি মোঃ আতাউর রহমানের মাতা ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নারী শিশু কোর্টের এপিপি মোঃ আতাউর রহমানের মাতা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার পানি উমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমপি আবু জাহিরের শোক
এদিকে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আতাউর রহমানের মাতার মৃত্যুতে হবিগঞ্জ-লাখাই আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com