বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রবাসী মহিলার সাথে প্রতারনা ॥ ভন্ড জ্বীনের বাদশা আটক

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১০০৬ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ ইতালী প্রবাসী মহিলাকে প্রলোভনের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়ার সময় গাইবান্ধার ছাওয়াল জ্বীনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কাইতপাড়া গ্রামের ইতালী প্রবাসী ওই গ্রামের রানী খানম (৩০) এর দেবর ইসমাইল খান বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ঈদের দিন রাত ১টার সময় রানি খানমের মোবাইলে কে বা কারা ফোন করে বলে মা গো, মা গো, তোর মঙ্গল হবে। আমার কথা না শুনলে তোর অমঙ্গল হবে। তর বংশের প্রদ্বীপ আর থাকবে না। তখন রানী খানম বলে কে আপনি। এ সময় সে বলে আমি জ্বীনের বাদশা শামীম। বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কালাপুর গ্রামে। এ সময় জ্বীনের বাদশা লোভনীয় প্রলোভন দিয়ে বলে তুই যদি আমাকে তোর গহনা ও নগদ টাকা পয়সা দেস, তাহলে আমি তকে একটি মূর্তি দেব। আর এই মূর্তি ঘরে রাখলে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাবে এবং পরিবারের মঙ্গল হবে। তবে এটি কাউকে দেখানো কিংবা বিক্রি করতে পারবি না। বিক্রি করলে তোর বংশ বিনাশ হয়ে যাবে। তখন রানী বলে আপনি আমার নাম্বার কোথায় থেকে ফেলেন। তখন সে উত্তর দেয় আমাদের গায়েবী শক্তি, সবকিছু দেখতে পারি। এক পর্যায়ে ভবিষ্যত বাণী শুনালে তার বিশ্বাস জন্ম নেয় এবং বিভিন্ন সময় তাকে ৭ হাজার ৮শ টাকা দেয়। এরপর বিশ্বস্থ হয়ে টাকা পয়সা ও গহনা জড়ো করতে থাকে। বিষয়টি রাণীর শ্বশুর বাড়ির পরিবারের লোকজনের কাছে চাওর হলে তাদের সন্দেহ হয়। বিষয়টি সদর থানাকে অবগত করা হয়। এক পর্যায়ে রানী কৌশলে জ্বীনের বাদশা শামীমকে মূর্তি নিয়ে হবিগঞ্জ আসার কথা বলে আমি যেতে পারবোনা, ছাওয়ালকে পাঠাচ্ছি। তুমি তার সাথে দেখা করে মূর্তি রেখে টাকা পয়সা গহনা দিয়ে দিও। গতকাল ওই সময় একই গ্রামের আজিজুর রহমানের পুত্র ছাওয়াল জ্বীন আতাউর রহমান (২৫) মূর্তি নিয়ে হবিগঞ্জ আসে এবং নতুন বাস টার্মিনাল এলাকায় রানীর সাথে কথা হয়। খবর পেয়ে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাওয়াল জ্বীনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিতলের মুর্তি ও তন্ত্র মন্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আজ বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে এবং রিমান্ডে এনে জ্বীনের বাদশাসহ আরো কারা কারা জড়িত তা বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com