শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

যে কোনো সময় সিঙ্গাপুরে নেয়া হতে পারে এরশাদকে

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩
  • ৬১৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যেকোনো সময় সিঙ্গাপুরে নেয়া হতে পারে। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার এরশাদ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে র‌্যাবের প্রহরায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে সর্বশেষ খবরে জানা গেছে, ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছেন এবং দু/এক দিনের মধ্যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। আগের দিন সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ তাকে দেখতে যান। রওশন এ সময় এরশাদের সঙ্গে ৪০ মিনিট একান্তে কাটান। এর আগের দিন রবিবার এরশাদকে দেখতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও তার স্ত্রী। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এরশাদকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বনানীর প্রেসিডেন্ট পার্ক থেকে হাসপাতালে নিয়ে যায়। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি অসুস্থ বোধ করায় তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। তবে বিভিন্ন গণমাধ্যমে এরশাদ জানিয়েছেন তিনি কোনো ধরনের অসুস্থ’ নন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com