মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে সাদা পুলিশের হামলা হ্যান্ডকাপসহ আসামী ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঈদের সাংস্কৃতিক অনুষ্টানে এক আসামীর হাতে হ্যান্ডকাপ লাগানোর ঘটনায় উত্তেজিত দর্শক ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উত্তেজিত দর্শক হ্যান্ডকাপ পরহিত আসামীকে ছিনিয়ে নিয়ে পুলিশকে টেনে হেচড়ে গানের আসর থেকে বের করে দেয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০ টায় চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের হিমালিয়া বাজারে।
এলাকাবাসিরা জানান, ওই এলাকার একদল যুবক ঈদের আনন্দ উপভোগ করার জন্যে হিমালিয়া বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। রাত সাড়ে ১০টায় চুনারুঘাট থানার দারোগা খবির উদ্দিন ও দারোগা আশরাফসহ একদল পুলিশ সাদা পোষাকে ওই গানের অনুষ্টানে হানা দিয়ে চামলতলী গ্রামের আঃ সহিদের পুত্র সিরাজ আলী (২৫) কে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেয়। ঈদের আনন্দে সাদা পুলিশের এহেন কর্মকান্ডে উপস্থিত দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক সময় পুলিশের সাথে দর্শকের টানা-হেচড়া ও ধাক্কা-ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে হ্যান্ডকাপ পড়হিত আসামী সিরাজকে ছিনিয়ে নেয় উত্তেজিত দর্শক। বিষয়টি জানার পর স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং রাত আড়াইটার সময় আসামী বিহীন হ্যান্ডকাপটি উদ্ধার করে দারোগা খবিরকে থানায় ফেরত দেন। এ ব্যাপারে দারোগা খবির উদ্দিন ঘটনার কথা অস্বীকার করে বলেন, এলাকাবাসির সাথে এটি একটি ভুল বুঝা-বুঝি’র ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে এসআই আব্দুল্লা আবু জাহিদ এ বিষয়ে কোন মন্তব্য করতে অপরগতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com