মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসায় পশু কুরবানী ও গোসত বিতরন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও নবীগঞ্জ বাহুবলের সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুর মোছাব্বির বলেছেন, ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়  সাধন করে মাদ্রাসা শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ মাদ্রাসাকে একটি আদর্শ প্রতিষ্টানে পরিনত করতে হবে। তিনি গত শনিবার নবীগঞ্জের শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা এতিম খানা কমপ্লেক্সে পশু কুরবানী ও ছাত্র ছাত্রীদের মধ্যে কুরবানীর গোশত এবং তেল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলার সভাপতি মাওঃ আব্দুস শহীদ। মুসলিম সমাজ কল্যান সংস্থার অর্থ-সম্পাদক মাষ্টার শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওঃ জামাল উদ্দীন, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রহমান, সেলিম চৌধুরী, হাজী ইলিয়াস মিয়া, সামছু মিয়া, আজিজুর রহমান, মাওঃ কামাল উদ্দীন, মাওঃ লুৎফর রহমান দেওবন্দী, মুস্তফা মিয়া প্রমুখ। উল্লেখ্য মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের প্রতিষ্টাতা চেয়ারম্যান বর্তমানে আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় উক্ত পশু কুরবানী ও  গোশত এবং তেল বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com