বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির ও সিলেটের ডিআইজিকে হত্যার হুমকির অভিযোগে ৩ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৩১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১৬টি সীমকার্ড, ২টি পাসপোর্ট একটি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলো জেলার বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের বানেশ্বর সরকারের ছেলে কারণ্য সরকার (৩৮), একই উপজেলার শাহপুর গ্রামের মতিউর রহমানের ছেলে বোরহান উদ্দিন রুমন (২৪) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজানুর রহমান (২৫)। গতকাল বুধবার দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে আটক কারণ্য সরকার মোবাইল ফোনে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির ও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। বিষয়টি পুলিশ জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি স্পেশাল টিম অনুসন্ধান চালিয়ে ঘটনার সাথে জড়িত তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com