মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে ৮ম শ্রেণীর ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় ॥ আদালতে ছাত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৮ম শ্রেণীর ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ভিকটিম ছাত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকারের আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। পরে ওই ছাত্রীকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে এবং মামলার ধার্য্য তারিখ ২৯ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। উল্লেখ্য গত ২৬ আগস্ট বিকাল ৪টার দিকে শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফেরার পথে স্কুলের সামনেই রহুল নামে এক ছেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। রাহুল ওই মেয়েটিকে সহপাঠীদের কাছ থেকে আলাদা করে উপর্যপুরি চড় থাপ্পর মারতে থাকে। একটু দুরে দাড়িয়ে সে দৃশ্য ভিডিও রেকর্ড করে রাহুলের কয়েক বন্ধু। গত ১ সেপ্টেম্বর সর্ব প্রথম ফেসবুকে দৃশ্যটি আপলোড করা হয়। এ ঘটনায় পুলিশ রাহুলকে রিচি গ্রাম থেকে আটক করে কারাগারের মাধ্যমে টঙ্গি কিশোর সংশোধনাগারে প্রেরণ করে। ওই ছাত্রী রাজনগর এতিম খানা সড়কের ঠিকাদার শাহজাহানের কন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com