মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের অনন্তপুর থেকে আটক তিন শিবির নেতাকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে গোপন বৈঠককালে অনন্তপুর থেকে আটককৃত তিন শিবির নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে এই মামলার এজাহারভুক্ত আসামী এডভোকেট হাফিজুল ইসলামকে জামিন প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকারের আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে আদালত আইনজীবি সমিতির সভাপতি আলহাজ্ব সালেহ উদ্দিন আহমদের জিম্মায় জামিন মঞ্জুর করেন। শুনানীতে অংশ নেন তিনিসহ ২০/২৫ জন আইনজীবি। অন্যদিকে আটককৃত ৩ জনকে কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। আটককৃতরা হল শিবির নেতা আশরাফুল ইসলাম (২২), মোজাহিদুল ইসলাম (২১) ও জিয়াউর (২৫)। তাদেরকে গত ২০ সেপ্টেম্বর দুপুরে ওই এলাকার শিবির অফিস থেকে তাদেরকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডিবির এসআই মকতুল হোসেন বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখপূর্বক আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com