বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ডুবার পানিতে ভাসছে নবজাতকের লাশ!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের পাশে একটি ডুবাতে গতকাল বুধবার বিকালে এক নবজাতক শিশুর মৃত দেহ পানিতে ভাসতে দেখা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটির খবর এলাকায় ছাউর হলে শত শত উৎসুক নারী-পুরুষ এক নজর দেখার জন্য ডুবার পাড়ে ভীড় জমায়। তবে কে বা কারা এই নবজাতক শিশুকে ডুবাতে ফেলে গেছে তার কোন হদিস পাওয়া যায়নি।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের হযরত দৌলতশাহ (রঃ) এর মাজার সংলগ্ন একটি ডুবাতে গতকাল বুধবার বিকালে গ্রামবাসী একটি নবজাতক শিশুর লাশ পানিতে ভাসতে দেখেন। ওই শিশুর লাশটি দেখে থানা পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশটি ডুবাতেই পড়ে রয়েছে বলে জানাগেছে। এলাকাবাসী ধারনা করছেন, হয়তো কারো অবৈধ সম্পর্কের পাপের ফসল এই নবজাতক। নিজেদের পাপকে ঢাকতে গিয়ে এই নবজাতক শিশুকে হত্যা করে ওই ডুবাতে ফেলে রাখা হয়েছে। ওই লাশ দেখতে এলাকাবাসী ওই স্থানে ভীড় জমিয়েছেন। অনেকেই বলছেন, কে সেই নবজাতকের খুনি ও জন্মদাতা ? ওদের খোজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সচেতন মহলের প্রশ্ন, কি অপরাধ ছিল ফুটফুটে এই নবজাতকের…? পৃথিবীতে ভুমিষ্ট হওয়ার পর পরই মৃত্যুর কোলে ঢলে পরতে হলো ? কি অপরাধে এই নিঃস্পাপ শিশুটিকে হত্যা করে ডুবার পানিতে ফেলে দেয়া হলো ? কার কু-কর্মের ফসল এই শিশু, কেউ বলতে পারছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com