শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্র আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৌরভ রায় (১৫) কে ছিনতাইকারী ছুরিকাঘাত করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। সে ইনাতগঞ্জের ইছবপুর গ্রামের নিশি রায়ের পুত্র। স্থানীয সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সৌরভ ইনাতগঞ্জ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ী যাওয়ার পথে কাজীর বাজার রোডের ইছবপুর গ্রামের নিকটে এক ছিনতাইকারী তার পথরোধ করে কোন কিছু বলার আগেই ছুরি বের করে তাকে ছুরিকাঘাত করে। সৌরভের বাম হাতে পর পর ৩টি ছুরকিাঘাত করে তার সাথে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে আহত সৌরভকে উদ্ধার করেন। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা রাতে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তিনি এসব অপরাধীদের খোঁেজ আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com