বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দুলা ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় বোনকে তালাক প্রদান করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্ষিতা লুৎফুন্নেছা জানায়, তার স্বামী মুনসুর আলী বাড়িতে না থাকার সুযোগে প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত দুলা ভাই ৪ সন্তানের জনক হানিফ উল্লা (৫০)। লুৎফুন্নেছা কুপ্রস্তাবে সাড়া না দিয়ে তার বোন রেজিয়াকে জানায়। এতে দুলা ভাই আরো ক্ষিপ্ত হয়ে উঠে।
গত ৪ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে লুৎফুন্নেছা ঘুমিয়ে পড়লে দরজা খোলে কৌশলে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এলে হানিফ উল্লা পালিয়ে যায়। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এদিকে রেজিয়া বিষয়টি নিয়ে হানিফ উল্লার সাথে ঝগড়া হয়। ৫ সেপ্টেম্বর হানিফ উল্লা রেজিয়াকে পিঠিয়ে তালাক প্রদান করে। লুৎফুন্নেছা শারিরীক অসুস্থ হয়ে পড়লে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা নেয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com