শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ধুলিয়াখাল কারা ফটকে হামলা ॥ আহত ১ ॥ আটক ৪

  • আপডেট টাইম বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কারাগারে আসামী দেখা শেষে বেরিয়ে আসার পথে প্রধান ফটকের সামনে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ১ ব্যক্তি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামের একটি মারামারি মামলায় প্রবাসী আটক জহুর আলীকে কারাগারে দেখতে যায় তার ভাই ছুরত আলী (৪৫)। দেখা শেষে ফেরার পথে কারাগারের প্রধান ফটকে পূর্ব হতে উৎপেতে থাকা একই উপজেলার চক হাফিজপুর গ্রামের মৃত তাহের আলীর পুত্র এনামুল (২০), আতর আলীর পুত্র আলফু মিয়া (২১), তার ভাই কবির মিয়া (২২), আজগর আলীর পুত্র সামসুল (৩৪) সহ একদল লোক ছুরত আলীর উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যাবার সময় জনতা উল্লেখিত দুর্বৃত্তদের আটক করে গণধোলাই দেয় জনতা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে ৩ জনকে থানায় নিয়ে আসে। আশংকাজনকবস্থায় সামসুল হক (৩৪) কে পুলিশ পাহারায় ভর্তি করে। অপরদিকে আহত ছুরত আলীকে লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com