শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

পইল থেকে কুখ্যাত রাসেল চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন থেকে বহু অপকর্মের হোতা ও কুখ্যাত চোর রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ তাকে পইল বাজার এলাকার একটি দোকান থেকে আটক করেন।
জানা যায়, হবিগঞ্জ সদর থানায় তার নামে একাধিক চুরির মামলা রয়েছে। আটকৃত আসামী রাসেল মিয়ার (১৯) পইল এলাকার আয়ুব আলীর পুত্র। ডিবি পুুলিশ সূত্রে জানা যায়, সদর থানায় তার নামে মোটরসাইকেল, বাসা-বাড়ি এবং মোবাইল, ল্যাপটপ চুরির অভিযোগ থাকায় তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি আরো জানান রাসেল মিয়ার একাধিক মামলার পলাতক আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com