মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৪৪২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানীসহ সারা দেশে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে বিজিবির ২০ প্লাটুন সদস্য রাজধানীতে দায়িত্ব পালন শুরু করে। বিজিবি সূত্র জানায়, রবিবার জামায়াতে ইসলামের ডাকা হরতাল রয়েছে। এ কারনে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে জেলা প্রশাসকরা বিজিবি চেয়েছে। তাদের চাওয়া অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় সহিংসতা পূর্ণ জেলা গুলোতে শনিবার সন্ধ্যার পর থেকেই বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি সূত্র জানায়, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশংকায় সরকারের পক্ষ থেকে বিজিবি মোতায়েনের সদ্ধিান্ত নেওয়া হয়। এর পর গতকাল সন্ধ্যার পর বিজিবি নামে। বিজিবি শুধু শনিবার রাতেই দায়িত্ব পালনের কথা রয়েছে। তবে যদি প্রয়োজন হয় তা হলে পরবর্তী সময়েও দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com