মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিথঙ্গল আখড়ায় মতবিনিময় সভায়-পুলিশ সুপার ॥ আখড়ার আইন শৃংখলার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী বিথঙ্গল বড় আখড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কার্যকরি কমিটির সভাপতি শ্রী সুকুমার দাশ মোহন্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, এএসপি সাজেদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, এডঃ স্বরাজ বিশ্বাস ও আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর পাল। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, আখড়া আইন শৃংখলার উন্নয়নের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে। তিনি বলেন, প্রত্যেক লোক যদি সঠিক ভাবে নিজ নিজ ধর্মের আর্দশ অনুস্মরণ করে ধর্ম পালন করে তাহলে সমাজে হিংসা বিদ্বেশ হানাহানি থাকবে না। তিনি ঐতিহ্যবাহী বিথঙ্গল বড় আখড়ার সুরক্ষার জন্য সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। এর পূর্বে আখড়ার কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায়  বক্তব্য রাখেন এডঃ হিরেন্দ্র দত্ত, জগদীশ চন্দ্র মোদক, এডঃ মনমোহন দেবনাথ, নিখিল বণিক, মিন্টু রায়, রবীন্দ্র বৈষ্ণব, উপেন্দ্র অধিকারী, প্রফুল্ল বৈষ্ণব্য, অমল রায়, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ। সভায় বক্তরা আখড়া’র উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com