মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জিকে গউছ, সিতু ও ঝলকের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান সিতু ও হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক জি কে ঝলকের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবী জানিয়েছে জেলা যুবদল নেতৃবৃন্দ। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ এই দাবী জানান।
বিবৃতিতে তারা বলেন- ২০ দলীয় জোট তথা বিএনপির আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখতে আওয়ামীলীগ সরকার উঠে পড়ে লেগেছে। বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানী করছে। কিন্তু সরকারকে মনে রাখা উচিৎ, মামলা হামলা করে বিরোধী জোটের আন্দোলন থামিয়ে রাখা যায় না। ইতিহাস তাই প্রমাণ করে। নেতৃবৃন্দ বলেন- অতিত থেকে শিক্ষা নিয়ে মিথ্যা মামলা হামলা বন্ধ করুন। অন্যতায় কঠিন মাশুল দিতে হবে। তারা আলহাজ্ব জি কে গউছ, শফিকুর রহমান সিতু ও জি কে ঝলকের নাম কারাগারের ঘটনায় দায়ের করা মামলা থেকে প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com