বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রামপুর থেকে ৩ যুবতীসহ আটক খদ্দেরকে কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুর সংলগ্ন ওয়াপদা বাঁধ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১ যুবক ৩ যুবতীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় এক গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদেরকে আটক করে।
পরে গতকাল বুধবার আটককৃতদের হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আশফাকুল ইসলাম এ আদালতে হাজির করা হলে বিচারক তাদের
প্রত্যেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে সুমন মিয়া (২৬), বানিয়াচঙ্গ উপজেলার উজিরপুর গ্রামের কাদের মিয়ার মেয়ে মায়া বেগম (২৭), একই উপজেলার বিথঙ্গল গ্রামের আলম খা’র মেয়ে খাদিজা আক্তার (২২) ও নাছিমা খাতুন (২৫)। আটক নাছিমা খাতুন নিজেকে সুমন মিয়ার স্ত্রী দাবি করে জানায়, সে কোন অসামাজিক কাজে জড়িত নয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই আব্দুল করিমের ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তেঘরিয়া ইউনিয়নের রামপুর এলাকাস্থ্য ওয়াপদা বাঁধ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ যুবক-যুবতীকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com