বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবল থেকে ৫টি প্রাইভেট কারসহ ২ জুয়ারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যুবসমাজকে রক্ষা করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। মঙ্গলবার রাত থেকে এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ২টার দিকে বাহুবল উপজেলার মিরপুর এলাকার পূর্ব জয়পুর জুজনাল খালের পাশের একটি পতিত জমিতে জুয়ার আসর থেকে ওয়ান টেন খেলার বোর্ড, খেলার পিন, খেলার বিভিন্ন ধরণের সরঞ্জাম, ৫টি গাড়িসহ ২ যুবককে আটক করা হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।
Attok Juay (6) copyআটককৃতরা হলেন, বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া (২৭) ও বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলেে মো. আব্দাল মিয়া (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, প্রতি রাতেই তারা মিয়ার নেতৃত্বে এখানে জুয়ার আসর বসত। হবিগঞ্জসহ সিলেট বিভিাগের বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা এখানে এসে জুয়ার আসর বসাত।
তিনি আরো জানান, আজ থেকে হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলাতেই এই অভিযান চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com