শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সাংবাদিক পুলিশের সহযোগিতায় উদ্ধার হলে মৃত্যুর কাছে পরাজিত হতে হলো সুমনকে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটর ॥ হবিগঞ্জ শহরের আদালতপাড়ার ঝোঁপের অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া যুবক ১৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মেনেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সদর থানার দারোগা ছানা উল্লাহ লাশের সুরত হাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
উল্লেখ্য গত ১১ আগস্ট দুপুরে কয়েকজন সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় পুরাতন পৌরসভা সড়কের ফৌজদারী বার লাইব্রেরীর পশ্চিম দিকের একটি ঝোঁপ থেকে ওই যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
খোঁজ নিয়ে জানা গেছে নোয়াহাটি এলাকার টিটু ভট্টাচার্য্য নামে ওই যুবক এক সময় মাস্টার টেইলার্স খ্যাতি অর্জন করে। এক পর্যায়ে তিনি ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলে সুমন আহমেদ নামে পরিচিতি লাভ করেন। কিন্তু তার পরিবার পরিজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন এবং ভবঘুরে হয়ে ঘুরতে থাকেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনকে জানালে তাৎক্ষনিক তিনি যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই থেকে ওসি মোঃ নাজিম উদ্দিনের সহযোগিতায় হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com