মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খোয়াই নদীর পানি বৃদ্ধিতে পাহাড়ি ঢলে ফসলের ক্ষয়ক্ষতির আশংকা

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জেল খোয়াই নদীর পানি বৃহস্পতিবার কমলেও এখন আবার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। হাওড়ে পানি বেশী থাকায় বৃষ্টিপাতের ফলে নদীতে পানি বৃদ্ধি পায়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খোয়াই নদীর পানি বুধবার বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার এই পানি কমে হয় ৮.৪ মিটার। কিন্তু শুক্রবার সকাল ৯টায় থেকে আবারও পানি বৃদ্ধি পেতে থাকে। পানি এখনও বৃদ্ধি পাচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, হাওড়ে পানি তেমনভাবে নিস্কাশন না হওয়ায় খোয়াইর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে আরও বৃষ্টি হলে খোয়াই নদী ভয়াল রূপ ধারণ করবে।
এদিকে টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে চুনারুঘাট ও বাহুবল উপজেলার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে করে ঐ এলাকার পাকা ও নতুন লাগানো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী তোফায়েল আহমেদ খান জানান, পাহাড়ি ঢলে নতুন করে লাগানো রূপা আমন ও আউশ ধানের ব্যাপাক ক্ষতি হয়েছে।
চুনারুঘাট ও বাহুবল উপজেলা কৃষি অফিসকে ক্ষয়-ক্ষতির তালিকা তৈরি করে প্রেরণ করতে বলা হয়েছে। তিনি আরও জানান, ভাটি এলাকা বানিয়াচং ও আজমিরীগঞ্জেও পানি বৃদ্ধি পেয়েছে। এই সময়ে যেহেতু সেখানে ফসল নেই তাই এই পানি সেখানকার জন্য ভালই হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com