মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

২১ আগস্ট স্মরণে বানিয়াচংয়ে স্বেচ্ছাসেবকলীগের সভা

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ভয়াল ২১ আগস্ট  স্মরণে গতকাল শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলা শিক্ষক সমিতির হল রুমে বানিয়াচং উপজেলা অওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আশরাফ সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোশাহেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আসাদুর রহমান খান, আবুল হোসেন ও এডঃ নজরুল ইসলাম খান। বক্তব্য রাখেন, কৃষকলীগ যুগ্ম আহ্বায়ক সেবুল ঠাকুর, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, তরণলীগ সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আলমগীর রেজা, সোহেল আহমদ, কাউছার আহমদ, আশরাফ চৌধুরী বাবু, ছাইম হাসান ও আহমেদ শিহাব। সভায় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আরজান মিয়া, সামছু খান, সালেক মিয়া, জাকির মিয়া, সাদেক মিয়া, জুনেদ মিয়া, শিহাব মিয়া, বাবলু মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাসুক মিয়া, মোতালেব মিয়া, কবির মিয়া, মিজান মিয়া, সফিক মিয়া, জাবেদ, কাউছার, মুহিত, টিটু, সোহান, সোহাগ, মোস্তাকিম, আলমগীর, শহীদ, আফজল, সালেক, কাছম, আক্তার, সোয়েব, সোহেদ, নাহিদ, লিটন, রুবেল, রাসেল, বাবুল, নয়ন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট যে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়। এ হত্যা যজ্ঞে জড়িত বিএনপি ও জামায়াত শিবিরের নেতা নামধারী খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com