শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

নবীগঞ্জে মসজিদের ভিতরে হামলা মামলার দুই আসামী কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে মসজিদের ভিতরে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ ব্যক্তিকে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ওই মামলার আসামী মোঃ সাদির মিয়ার পুত্র আলী হায়দার (২০), আলী আজগর (২৩), মৃত জুয়াব উল্লার পুত্র আমির হোসেন বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত মামলাটি শুনানি শেষে আলী আজগরের জামিন মঞ্জুর করেন।  অপর দুই আসামী আলী হায়দার ও আমির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৭ আগস্ট শুক্রবার উপজেলার মংলাপুর আজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিটুয়া গ্রামের বাসিন্দা পিটুয়া পুরাতন জামে মসজিদ কমিটির সেক্রেটারী আব্দুল ওয়াদুদ চৌধুরী মসজিদে নামাজরত অবস্থায় একই গ্রামের আলী হায়দার, আলী আজগর, আলী আহমদ, আমির হোসেন, সাদ্দেক উল্লা, নূর হোসেন সহ ১৫/১৬ জনের একদল লোক মসজিদের ভেতরে প্রবেশ করে আব্দুল ওয়াদুদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তার পুত্র রায়হান শাহরিয়ার চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাত করে। এ সময় বাবুল মিয়া ও কদ্দুছ মিয়া আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার পুত্রকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। হামলাকারীদের আঘাতে উল্লেখিত ৪ ব্যক্তি গুরুতর আহত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় আব্দুল ওয়াদুদ চৌধুরী, রাহয়ান শাহরিয়ার চৌধুরী ও বাবুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com