বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় অসমাজিক কার্যকলাপ ॥ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় অসমাজিক কার্যকলাপসহ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন ওই স্টেশন দিয়ে ঢাকা-সিলেট-চট্টগ্রামে আন্তঃনগরসহ বিভিন্ন লোকাল ট্রেন দিয়ে শত শত যাত্রীরা যাতায়াত করছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে একদল ছিনতাইকারী যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিচ্ছে। অভিযোগ উঠেছে স্টেশনের উত্তর দিকে পরিত্যক্ত রেলের বগিগুলোতে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও জুয়ার আসর নিয়মিত চলছে। কতিপয় রেল কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে কমিশন নিয়ে এ সুযোগ করে দিচ্ছে। ফলে দিনে রাতে যাত্রীরা চলাচল করতে দুর্ভোগে পড়ছেন। গতকাল সরজমিনে দেখা যায় স্টেশনের উত্তর দিকে পরিত্যক্ত রেলের বগিগুলোতে বিভিন্ন মাদকসেবন, জুয়া ও অসামাজিক কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com