শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

শায়েস্তানগর হর্কাস মার্কেট অপরাধীদের অভয়ারণ্য

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হর্কাস মার্কেট এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই ওই মার্কেটে ছিনতাইকারী, মাদকসেবীসহ অপরাধীদের ভিড় লেগেই থাকে। অভিযোগ উঠেছে ওই এলাকায় হবিগঞ্জ পৌরসভা পুরাতন কাপড় ব্যবসায়ীদের পূণঃভাসন করার পর থেকে এই অভয়ারণ্যে গড়ে উঠে। শুধু অপরাধীই নয় দোকান নির্মাণের জমি ক্রয় বিক্রয় নিয়েও ঘটছে অপ্রীতিকর ঘটনা। এছাড়া পুরাতন বাস টার্মিনালে বর্তমানে সিএনজি স্ট্যান্ড থাকায় জেলার বিভিন্নস্থান থেকে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করে থাকেন। এ সুযোগে এক শ্রেণীর অপরাধীরা ওই এলাকায় ঘাপটি মেরে থাকে। যাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিদিনই কৌশলে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে হর্কাস মার্কেটের একটি খাবার হোটেলের ম্যানেজারকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাইয়ের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় ২ যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি ছোরা ও টেটা উদ্ধার করে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (২০) নামে ওই ম্যানেজার আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বহুলা গ্রামের হেলাল মিয়ার পুত্র। আটককৃতরা হল বানিয়াচং উপজেলা কাওরাকান্দি গ্রামের আব্দুল আজিজের পুত্র ইমরান মিয়া (২২) ও বহুলা (মোকামবাড়ি) গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র শাওন (২০)। এ ব্যাপারে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিন দুপুরে লোকারণ্য ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com