বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাপা নেতা তাহির মিয়ার মৃত্যুতে জেলা জাপার শোক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রবীন নেতা আব্দুল হামিদ তালুকদার তাহির মিয়ার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল মঙ্গলবার চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ আবু তালেব, কামাল মিয়া, গাজী মিজবাহ উদ্দিন, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুল হান্নান, রইছ আলী, দিলীপ চন্দ্র বর্মণ, জুয়েল আহমেদ জীবন, সোহেল আহমেদ রানা, আনোয়ার হোসেন, আব্দুর রহিম প্রমুখ। সভায় প্রধান অতিথি বক্তব্যে জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, মরহুম আব্দুল হামিদ তালুকদার তাহির মিয়ার ছিলেন জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের আদর্শের সৈনিক। তিনি জাতীয় পার্টি সুসংগঠিত করার জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন অভিভাবককে হারাল। দলের প্রতি তার অবদানের কথা জাতীয় পার্টির নেতাকর্মী সব সময় স্মরণ করবে। আমরা গভীরভাবে শোকাহত। দলের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সভায় তিনি আরো বলেন, দেশব্যাপী নারী-শিশু হত্যা ও নির্যাতন বেড়ে গেছে। তা বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com