মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শচীন্দ্র কলেজ ছাত্র সুমনের মৃত্যুতে গভর্নিংবডির শোক

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের ১ম বর্ষের ছাত্র সুমন আহমদের মৃত্যুতে গভর্নিংবডির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান-এর সভাপতিত্বে এক শোক সভা গত ১০ আগস্ট অধ্যক্ষ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৮ আগস্ট কলেজ গেইটের বাহিরে কিছু সংখ্যক দুস্কৃতিকারীদের সৃষ্ট ঘটনায় এবং আক্রমনে সুমন আহমদ নিহত হওয়ায় গভর্নিংবডির সকল সদস্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করে। সভায় উক্ত ঘটনা যথাযথ ভাবে তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন করতঃ আইনের আওতায় এনে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট জোর দাবী জানানো হয়। এর আগে নিহত সুমনের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় নিহত সুমনের শোক সন্তপ্ত বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com