বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গ উপজেলা স্যানিটেশন সহায়ক এ্যাডভোকেসী সভা

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ৬৯৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পর্যায়ে স্যানিটেশন সহায়ক বাজেট বরাদ্দ বিষয়ক এ্যাাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১১ টায় বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ সভাকক্ষে জিওবি-ইউনিসেফ ক্যাটস প্রকল্পের প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর উন্নয়ন সহযোগি টিম আয়োজিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রায়হানুল হারুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। বিশেষ অতিথি ছিলেন ৪নং বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর মানিটরিং অফিসার মোঃ খালেকুজ্জামান। এ্যাডভোকেসীর শুরুতে স্যানিটেশনের অগ্রগতির ও প্রতিবন্ধকতা দূরিকরণে ক্যাটস প্রকল্পের কার্যক্রমের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বানিয়াচং উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ। ন্যাচারাল লিডার হিসেবে বক্তৃতা করেন মেম্বার ইশ্রাব আলী, নুরুজ্জামান, সাবেক মেম্বার কাজল মিয়া, ইমদাদ হোসেন খান প্রমুখ। পূর্বাহ্নে ইউএসটি আয়োজিত ম্যাপক্যাচ প্রদর্শনী পরিদর্শন করেন সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com