বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিএনজি মহাসড়কে বন্ধের প্রতিবাদে ॥ হবিগঞ্জ শহরে শ্রমিকদের মানববন্ধন ও স্বারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ মহা-সড়কে সিএনজি চলাচল নিষেধের প্রতিবাদে গতকাল হবিগঞ্জ শহরে মানববন্ধন করেছে হবিগঞ্জের সিএনজি মালিক-শ্রমিক। হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানানো হয়। অন্যথায় সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে কঠোর আন্দোলনে নামার হুসিয়ারী দিয়েছেন বক্তারা।
রবিবার দুপুরে কালেক্টরেট ভবনের সামনে এ মানববন্ধনে হবিগঞ্জের হাজার-হাজার সিএনজি শ্রমিক অংশ গ্রহন করে। সংগঠনের সভাপতি শাহ আশরাফ উদ্দিন শামীমের সভাপতিত্বে ও জেলার প্রচার সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে কয়েক হাজার সিএনজি শ্রমিক-মালিকরা অংশ গ্রহণ করে।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সি.এন.জি মালিক সমিতির সভাপতি মুতাচ্ছিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রমিক নেতা মুদ্দত আলী, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি এডভোকেট মর্তুজ আলী, সাধারণ সম্পাদক রাজু আলী, পাইকপাড়ার সভাপতি কাজল মিয়া, নবীগঞ্জ সাধারণ-সম্পাদক তৌহিদুল ইসলাম, ইমামবাড়ি সভাপতি নুরুল আমিন, আউশকান্দির সভাপতি দিলখুশ মিয়া, শায়েস্তাগঞ্জের রজব আলী, শফি আহমেদ চৌধুরী প্রমুখ।
মানববন্ধনের পর নেতৃবৃন্দ জেলা প্রসাশক সাবিনা আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com