বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে হত্যাসহ বিভিন্ন মামলার আসামী ইলাক পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৭৮৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের সুফি হত্যা, ট্রিপল মার্ডারসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং চোর চক্র সিন্ডিকেটের গডফাদার বলে খ্যাত ইলাক উদ্দিন (৪৮) কে গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। ধৃত ইলাক উদ্দিন উপজেলার দিঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত মজই উল্লাহর ছেলে। তাকে গতকাল শুক্রবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইলাক উদ্দিন নবীগঞ্জ থানার সুফি হত্যা, কসবা গ্রামের ট্রিপল মার্ডার এবং এলাকার গরু চুরির মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলশ অভিযান চালিয়ে কসবা বাজার থেকে রাণীগঞ্জ যাওয়ার পথিমধ্যে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com