বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডাক্তারদের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নূনযীরুল মুহসেনীন মীম সম্পর্কে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিতে সংবাদ প্রকাশের প্রতিবাদে এবং ডাক্তারদের কর্মস্থল নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তার দাবিতে মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার জাহান ও আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কিশলয় সাহার নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ডাঃ বিভাবরী দাস, আমজাদ হোসেন, রেদুয়ান আহম্মেদ, নওরিন কাশেম, হিতাংশু পাল, বলরাম পাল, উর্মী আচার্যী, নার্স সুপার ফেরদৌসী আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com