বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মিলন নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৬৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কাউন্সিলর পদে চুনারুঘাট আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদারের ছেলে, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিলন (উটপাখি) প্রতীক নিয়ে ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কামাল উদ্দিন মিলন (উটপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছকির ভান্ডারী (পানির বোতল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া (পাঞ্জাবী) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ১০২৮টি, সর্বমোট ভোট গ্রহণ হয়েছে ৮১০টি, বাতিল ভোটের সংখ্যা ২১টি। উল্লেখ্য যে, গত ৬ মে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিয়ার অকাল মৃত্যুতে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com