মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক বিক্রির অপরাধে মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন গতকাল বুধবার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মিজান মাধবপুর উপজেলার ভান্ডারুয়া গ্রামের আব্দুল আলীর পুত্র। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৮ আগষ্ট বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে মাদক স¤্রাট মিজানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ টাকা। এ ব্যাপারে হাবিলদার আমজাদ হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেন। সাক্ষী প্রমাণ শেষে গতকাল আদালত উক্ত রায় প্রদান করেন। এ সময় মিজান আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল আহাদ ফারুক ও সুবির রায়। আসামী পক্ষে এডভোকেট আবুল খায়ের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com