বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দু’গ্র“পের ধাওয়া-পাল্টা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্র লীগের দু’গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দারোগা মিজানুর রহমান লাঞ্ছিত হয়েছেন। পরে অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিষয়টির সুরাহা হয়। পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে বহিরাগত দুই ছাত্রের সাথে ছাত্রী উত্ত্যক্তের জের ধরে ছাত্রলীগ কর্মী রুমেল ও এমরানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই ছাত্রলীগ নেতা আহত হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই মিজানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনের চেষ্টা করলে ছাত্রলীগ কর্মী রুমেল ও সেফুল দারোগা মিজানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে গেলে দুপুরে ভাইস প্রিন্সিপাল আলমগীর খন্দকারের কক্ষে ওসি মোঃ নাজিম উদ্দিন, ওসি তদন্ত বিশ্বজিৎ দেব এবং কলেজ শিক্ষকসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে অভিযুক্ত দুই ছাত্র লীগ কর্মী নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টি মিমাংসা হয়। এব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com