সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সোমবার দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে কেক কেটে দলের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক উজ্জল সরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড, আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক  সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ওহি দেওয়ান চৌধুরী ও যুবলীগ নেতা এম,এ আহমদ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আহমদ বেলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনন্ত দাশ, ৩নং ইনাতগঞ্জ ইউপির সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক সাফুল ইসলাম, ৪নং দীঘলবাঁক ইউপির স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাজাহান সাজু, আব্দুর রউফ, ৫নং আউশকান্দি ইউপির সাধারণ সম্পাদক হাজী লিমন আহমদ,সাংগঠনিক সম্পাদক জুম্মন আহমেদ, ৬নং কুর্শি ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাঃ তফিক আলী সরদার, হাবিবুর রহমান, ৮নং নবীগঞ্জ সদরের আহবায়ক সানু মিয়া মেম্বার, যুন্ম আহবায়ক সাহিদ মিয়া,১০নং দেবপাড়ার সভাপতি জিলু মিয়া, ১১নং গজনাই পুরের আহবায়ক স্বপন আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ১৩নং পানি উমদার যুগ্ম আহবায়ক সামসুদ্দিন জনি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ আবুল হাসান,আলামিন খান, শামীনুর রহমান, ছাত্রলীগ নেতা তুহিন আহমদ চৌধুরী, আবু সালেহ জীবন, সাগর খান, মাহবুবুর রহমান রাজু, আস্টব মিয়া, চয়ন দাশ, মহিনুর রশিদ, বুলবুল সরদার প্রমূখ।
সভায় মুক্তিযোদ্ধা একেএম ফজলুল করিম ও সুখময় বৈষ্ণব এর মৃত্যুতে ১মিনিট নীরবতা পালন শেষে শোক প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com