মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রতারনার অভিযোগে আটক ২ জনের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আটককৃত ২ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এ তাদের পক্ষে আইনজীবি মোঃ নজরুল ইসলামসহ বেশ কয়েকজন জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।
উল্লেখ্য গত শুক্রবার পীরের বাজারস্থ একটি অস্থায়ী কার্যালয়ে চাকুরি দেওয়ার নাম করে পরীক্ষা নেওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে সংস্থার কথিত চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো-ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কলিম উদ্দিন ফকির ও তার তিন সহযোগী একই এলাকার নুরুজ্জামান, কামাল মিয়া।
পুলিশ জানায়, কলিম উদ্দিন ফকির সম্প্র্রতি স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পে কাজ করার জন্য ৯টি পদে ৭’শ ৯০ জন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ করা হবে বলে প্রচার চালায়। পরে বিজ্ঞাপনটি গ্রামে গ্রামে ব্যাপক প্রচার করে আবেদন সংগ্রহ করে। বিজ্ঞাপনে নির্বাচিতদের প্রত্যেকের কাছ থেকে জামানত হিসেবে ১০ হাজার টাকা করে নেওয়া হবে বলেও জানানো হয়। নিজের এলাকায় মোটা বেতনে চাকুরির আশায় জেলার ৮টি উপজেলা থেকে শত-শত বেকার যুবক-যুবতী আবেদন করেন। সংস্থার পীরের বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ৩ যুবতীকে নিয়োগ দিয়ে শুক্রবার সকালে প্রার্থীদের পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষনা করা হয়। সকাল সাড়ে ১০টায় হাতে লেখা প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু হলে স্থানীয় যুবক ফয়সল আহমেদ তারেক বিষয়টি হবিগঞ্জের ডিবি পুলিশকে জানালে দারোগা করিম ও সুদীপ চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় সংস্থার কথিত চেয়ারম্যানসহ কলিম উদ্দিন ফকিরসহ ৩ জনকে আটক করে। পরে ২ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় এবং কলিম উদ্দিন ও আবুল হাশেমকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। এ ব্যাপারে ডিবির এসআই সুদ্বিপ রায় জানান, তাদের রিমান্ডের আবেদন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com