বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে চাকুরি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা ॥ ডিবি পুলিশের হাতে সংস্থার চেয়ারম্যানসহ আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সোস্যাল ডেভলাপমেন্ট সংস্থার (এসডিএস) মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পে বেকার যুবক যুবতীদেরকে মোটা অংকের বেতনে স্ব স্ব উপজেলা ও ইউনিয়নে চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ ব্যর্থ করে দিয়েছে চুনারুঘাট থানা ও ডিবি পুলিশ। কথিত সংস্থার চেয়ারম্যানসহ ৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কলিম উদ্দিন ফকির ও তার তিন সহযোগী একই এলাকার নুরুজ্জামান, কামাল মিয়া।
24পুলিশ জানায়, কলিম উদ্দিন ফকির সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পে কাজ করার জন্য ৯টি পদে ৭’শ ৯০ জন কর্মকর্তা/কর্মচারী নিয়োগ করা হবে বলে প্রচার চালায়। পরে বিজ্ঞাপনটি গ্রামে গ্রামে ব্যাপক প্রচার করে আবেদন সংগ্রহ করে। বিজ্ঞাপনে নির্বাচিতদের প্রত্যেকের কাছ থেকে জামানত হিসেবে ১০ হাজার টাকা করে নেওয়া হবে বলেও জানানো হয়। নিজের এলাকায় মোটা বেতনে চাকুরির আশায় জেলার ৮টি উপজেলা থেকে শত শত বেকার যুবক যুবতী আবেদন করেন। সংস্থার পীরের বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ৩ যুবতীকে নিয়োগ দিয়ে গতকাল শুক্রবার সকালে প্রার্থীদের পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষনা করা হয়। এ হিসেবে সকাল সাড়ে ১০টায় হাতে লেখা প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু হলে স্থানীয় যুবক ফয়সল আহমেদ তারেক বিষয়টি হবিগঞ্জের ডিবি পুলিশকে জানান। পরে ডিবির দারোগা করিম উদ্দিন ও সুদীপ রায় চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় উপস্থিত হয় তাদের কার্যালয়ে। পুলিশ দেখেই পালানোর চেষ্ঠা করে সংস্থার চেয়ারম্যান পরিচয় দেওয়া কলিম উদ্দিন ফকির ও তার সহযোগিরা। পরে তাদেরকে আটক করে পুলিশের পক্ষ থেকে নিয়োগ এবং এনজিওর কাজ সম্পর্কে  প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চাইলে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি কিসের ভিত্তিতে তারা বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগের পরীক্ষা নিচ্ছে তা-ও জানাতে পারেনি। এ বিষয়ে তাদের কোন কাগজপত্র নেই বলেও তারা স্বীকার করে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন পরীক্ষার নামে তাদেরকে নির্বাচিত করে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে জামানত নিয়ে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে তারা  গা ঢাকা দিতেন। পরে চুনারুঘাট থানা পুলিশ ঐ কার্যালয়ে তল্লাশী করে তাদের পরীক্ষার খাতাপত্র ও অফিসিয়াল যাবতীয় কাগজ জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে প্রতারণার শিকার সালমা আক্তার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি এজাহার দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com