বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে নৌকা ডুবি ॥ শিশুসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নৌকা ডুবিতে মহিলা ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০জন। নিহতরা হচ্ছে-বিরাট উজানপাড়া গ্রামের ইদ্রিছ মিয়া (৫০), একই গ্রামের আহাদ মিয়ার মেয়ে আমিনা বেগম (২২) ও সুজন মিয়ার ৬ বছরের শিশুপুত্র রোমান মিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার গরদাইর নদীতে নৌকা pic.habiganj 2 copyডুবির ঘটনাটি ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বিরাট গ্রাম থেকে প্রায় ৫০জন যাত্রী বোঝাই করে নৌকাটি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগরা এলাকায় মালিকের দরগার উদ্দেশে রওয়ানা দেয়। নৌকাটি গরদাইর নদী দিয়ে যাওয়ার সময় একটি গাছের খুটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বিরাট গ্রামের বাছাই মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫) ও বাছির মিয়ার ২ মাসের শিশু পুত্র আকন মিয়াকে আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ৫/৬ জন নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে। আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com