রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচংয়ে ভয়াবহ সংঘর্ষ ওসিসহ আহত শতাধিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫
  • ৬৫৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভূমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই দলের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে থানার ওসিসহ ক’জন পুলিশ সদস্যও আহত হন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ যাত্রাপাশায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। অবস্থা বেগতি দেখে এএসপি (উত্তর সার্কেল) সাজিদুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা পুলিশ, দাঙ্গা পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ টিয়ারশেল ও ফাঁকাগুলি নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
BANIACHON PIC-3 copyপ্রত্যদর্শীরা জানান, একই এলাকার টেনু মিয়া ও পলাশ গংদের মধ্যে বাড়ির ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বুধবার বিরোধপূর্ণ ভূমিকে কেন্দ্র করে টেনু ও পলাশের মধ্যে কথাকাটার এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অপর একটি সূত্র জানায়, মোকামবাড়ির রুবেল বিরোধপূর্ণ ভূমিতে বাঁশের বেড়া দিতে গেলে গড়পাড় এলাকার প্রতিপক্ষ আবিদুর বাঁধা দেয়। এ নিয়ে দুপরে লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে টেঁটা, ফিকল, বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়। প্রায় ৪ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে।
সংঘর্ষে আহত অলি (২৬), তাজুল ইসলাম (৪৫), ফয়সল (২৭), বাদশা (৫২), লুৎফুর (৪৫), মোজাক্কের (২৪), শাহিন (১৫), রাহিদুল (১৬), আলফু (৪০), ওয়াহিদুল (২৫), আবু মিয়া (২০), বিলাল (৫৫), টেনু মিয়া (২৭), পলাশ (২৬), ইলিয়াছ (২৪), জুলহাস (২৫), মোজাম্মিল (২২), ছোটন (১৬), সফিকুর (১৮) বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত টেঁটাবিদ্ধ শান্তি মিয়া (৩০), আনোয়ার মিয়া (৩৫), চান মিয়া (২৫), অনু মিয়া (৪৫) সহিবুরকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতরা বানিয়াচং হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং থানার এসআই শাহজাহান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৪৯ রাউন্ড টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগান নিক্ষেপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com